কালিয়াগঞ্জে ত্রিধারা সংঘের ৫১তম বর্ষের শ্যামাপুজোর প্রস্তুতি শুরু, স্বপ্নলোকের আদলে তৈরি হবে মণ্ডপ

0
30

দেশ জুড়ে চলছে উৎসবের মরসুম। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাঙালিদের দীপাবলির কাউন্ট-ডাউন শুর হয়ে গেছে। দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই বছরের শ্যামা মা-য়ের পুজোর প্রস্তুতি। পুরহিতের বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে সোমবার উত্তর দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী নজরকাড়া কালিয়াগঞ্জ হাসপাতাল পাড়ার ত্রিধারা সংঘের ৫১ তম বর্ষে ক্লাবের সদস্যদের উপস্থিতিতে খুঁটি পূজার মধ্য দিয়ে সূচনা হল শ্যামা পূজার। এদিনের খুঁটি পূজায় উপস্থিত ছিলেন, ত্রিধারা সংঘের যুগ্ম সভাপতি গৌরাঙ্গ রায় ও কৃষ্ণ সাহা, সম্পাদক বিভাস সাহা, সহ ত্রিধারা সংঘের সদস্যরা। ত্রিধারা সংঘের সভাপতি গৌরাঙ্গ রায় বলেন, প্রতিবছরের ন্যায় এবছর তাদের পূজার কোন খামতি থাকবে না। এবছর তাদের ভাবনায় স্বপ্নলোক আদলে মন্ডপ তৈরি হবে। মণ্ডপের সাথে সামনজস্য রেখে শ্যাম মাকে দেখা যাবে পূজা মণ্ডপে পাশাপাশি থাকছে চোখ ধাধানো আলোক সজ্জা। এবং প্রতিবছরের ন্যায় এবছর কচিকাচাদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বহিরাগত শিল্পী সমন্নয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান যা জেলা বাসির মন ছুয়ে নিবে পূজার কয়টা দিন।

বাইট: গৌরাঙ্গ রায় সভাপতি।