আগ্নেয়াস্ত্র পাচারের আগেই স্টেশন থেকে গ্রেপ্তার ২

0
25

আগ্নেয়াস্ত্র পাচারের আগেই স্টেশন থেকে গ্রেপ্তার ২।বিহারের দুই যুবকের স্কুল ব্যাগ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

শিলিগুড়ি:–

_উৎসবের মরশুমের মাঝেই ট্রেনে করে আগ্নেয়াস্ত্র পাচারের ছক! হাতবদলের আগেই এনজেপি স্টেশনে যৌথ অভিযানে গ্রেপ্তার হল বিহারের দুই যুবক।ধৃতদের নাম রোহন কুমার (২০) ও গুড্ডু কুমার (১৯)। দুজনেই বিহারের খাগারিয়া এলাকার বাসিন্দা।জানা গিয়েছে,রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে এনজেপি স্টেশনে যৌথ অভিযান চালায় শিলিগুড়ি জিআরপির স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিশ। সেই সময় স্টেশনের ৬নম্বর প্ল্যাটফর্মে ডাউন বিবেক এক্সপ্রেস এসে পৌঁছলে ট্রেনটির সাধারণ কামরায় তল্লাশি চালানো হয়।সেখান থেকেই সন্দেহের ভিত্তিতে ওই দুই যুবককে আটক করেন পুলিশকর্মীরা।এরপর তাদের সঙ্গে থাকা স্কুল ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র।এর পরেই দুজনকে গ্রেপ্তার করা হয়।এনজেপি জিআরপি সূত্রে জানা গিয়েছে,ধৃতরা আলিপুরদুয়ার থেকে ট্রেনে করে এনজেপি স্টেশনে এসেছিল।সেখান থেকে বিবেক এক্সপ্রেসে চেপে কিষানগঞ্জ যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।এরপর আগ্নেয়াস্ত্র নিয়ে কিষানগঞ্জ থেকে ফের ট্রেনে করে বিহারের খাগারিয়ায় পৌঁছনোর কথা ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান।সোমবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।এই ঘটনার পিছনে কোনও বড় পাচারচক্র রয়েছে কি না,তা খতিয়ে দেখতে ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছে জিআরপি।আগ্নেয়াস্ত্র পাচারের সঙ্গে আরও কারা জড়িত,তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।_