গোপন সুত্রে খবরের ভিত্তিতে একটি লরি থেকে ১৪২ কেজি গাঁজা উদ্ধার করল ইটাহার থানার পুলিশ

0
29

গোপন সুত্রে খবরের ভিত্তিতে একটি লরি থেকে ১৪২ কেজি গাঁজা উদ্ধার করল ইটাহার থানার পুলিশ। গ্রেপ্তার কোচবিহারের দুই যুবক। বাজেয়াপ্ত হয়েছে একটি লরি, দুটি মোবাইল। শনিবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করল পুলিশ। ধৃত জিন্নাত হোসেন ও আবুল হোসেনের বাড়ি কোচবিহার জেলায়। প্রথমে পুলিশ শুক্রবার রাতে ইটাহার থানার দুর্গাপুর অঞ্চলের বেকিডাঙা এলাকায় জাতীয় সড়কে কলকাতা গামী একটি লরিকে আটক করে। এরপর লরিতে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমান গাঁজা উদ্ধার করে ইটাহার আইসি গৌতম চৌধুরীর নেতৃত্বে থানার একটি বিশেষ পুলিশ দল। পুলিশ সূত্রে জানা গিয়েছ, উদ্ধার হওয়া বিপুল পরিমান গাঁজার আনুমানিক বাজার মূল্য ৬০ লক্ষ টাকা। শিলিগুড়ির দিক থেকে লরিটি কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে ইটাহার থানার পুলিশ ধৃতদের বিরুদ্ধে মাদক পাচার আইনে মামলা করে আদালতে পেশ করেছে। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর উত্তর দিনাজপুর জেলা সফরের পর মাদক বিরোধী আভিযানে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনা ইটাহার থানার পুলিশের বড় সাফল্য বলে মনে করছে জেলা পুলিশ মহল।