গঙ্গারামপুরে “মোবাইল এক্সপ্রেস” শপের উদ্বোধন, পুরনো মোবাইল কেনাবেচায় বিশেষ অফারে ভিড়

0
48

গঙ্গারামপুরে “মোবাইল এক্সপ্রেস” শপের উদ্বোধন, পুরনো মোবাইল কেনাবেচায় বিশেষ অফারে ভিড়
শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ১৪ মে দক্ষিণ দিনাজপুর :-
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর হাইরোডের চৌপথি এলাকায় বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল নতুন মোবাইল শোরুম “মোবাইল এক্সপ্রেস”। ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে দোকানের শুভ উদ্বোধন করেন গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী অশোক বর্ধন, বৃন্দাবন ঘোষ, দোকানের কর্ণধার পিন্টু পাল সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষজন।
দোকান উদ্বোধনের প্রথম দিনেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ভিড় লক্ষ্য করা যায়।মূলত পুরনো মোবাইল ফোন কাগজপত্র সহ কেনাবেচা ও এক্সচেঞ্জের উপর বিশেষ অফার ঘোষণা করায় ক্রেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, পুরনো মোবাইল ফোনের উপর প্রায় ৭০শতাংশ পর্যন্ত বিশেষ সুবিধা ও অফার দেওয়া হচ্ছে।ফলে অনেকেই নিজেদের পুরনো ফোন বদলে নতুন ফোন কেনার আগ্রহ প্রকাশ করেছেন।
এতদিন এই ধরনের পরিষেবার জন্য দক্ষিণবঙ্গের বড় শহর বা ব্যারাকপুরের মতো এলাকায় যেতে হত বলে অনেকের ধারণা ছিল। তবে এবার গঙ্গারামপুরেই আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে চালু হল এই মোবাইল শোরুম।দোকান কর্তৃপক্ষের দাবি,এখানে পুরনো ফোন কেনা, বিক্রি,এক্সচেঞ্জ ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের পুরনো মোবাইল আকর্ষণীয় অফারে পাওয়া যাবে। গঙ্গারামপুরের বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় বলেন,”নতুন কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান আসলে ভালোই হয়। দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে এসে বুঝতে পারলাম এখানে সকলেই কম দামে বিভিন্ন সুবিধা নিয়ে তাদের পছন্দের মোবাইল নিতে পারবে।এতে অনেকেরই সুবিধা হবে।”
দোকানের কর্ণধার পিন্টু পাল বলেন, “গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখেই আমরা বিভিন্ন অফার নিয়ে এসেছি। কাগজপত্র সহ পুরনো মোবাইল ফোন কেনা ও এক্সচেঞ্জের সুবর্ণ সুযোগ থাকছে।গঙ্গারামপুর হাইরোডের চৌপথি এলাকায় আমাদের শোরুমে প্রতিদিনই বিভিন্ন অফার চলবে গ্রাহকদের সুবিধায়।”
অন্যদিকে সংস্থার এক আধিকারিক শিব দাস জানান, “গ্রাহকেরা চাইলে আমাদের ওয়েবসাইটও ভিজিট করতে পারবেন। এটি আমাদের ৫০তম শোরুম।পুরনো মোবাইল কেনা, এক্সচেঞ্জ এবং নতুন ফোনের আকর্ষণীয় অফারের জন্য গঙ্গারামপুরের মানুষকে এখন আর বাইরে যেতে হবে না।”
উদ্বোধনের দিন থেকেই দোকানে ক্রেতাদের উৎসাহ ও ভিড় দেখে ব্যবসায়ীরা যথেষ্ট।