এনজেপি স্টেশনে এসি কামরা থেকে উদ্ধার প্রায় ১০০গ্রাম ব্রাউন সুগার,গ্রেপ্তার মহিলা

0
27

*এনজেপি স্টেশনে এসি কামরা থেকে উদ্ধার প্রায় ১০০গ্রাম ব্রাউন সুগার,গ্রেপ্তার মহিলা*

শিলিগুড়ি:–

_এনজেপি স্টেশনে মাদক পাচারের ছক ভেস্তে দিল রেল পুলিশ।গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ি জিআরপির স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) ও এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হল প্রায় ১০০গ্রাম ব্রাউন সুগার।এই ঘটনায় এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতের নাম রেহানা খাতুন (৩১)।তিনি অসমের নগাঁও জেলার বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গিয়েছে,শনিবার গোপন সূত্রে মাদক পাচারের খবর পেয়ে শিলিগুড়ি জিআরপির SOG টিম এবং এনজেপি জিআরপির আইসি পাসাং শেরপার নেতৃত্বে স্টেশনে যৌথ অভিযান চালানো হয়।অসম থেকে আসা ডাউন বিবেক এক্সপ্রেস এনজেপি স্টেশনের ৬নম্বর প্ল্যাটফর্মে পৌঁছলে ট্রেনের বি৫ এসি কামরায় এক সন্দেহভাজন মহিলাকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ আধিকারিকেরা।তাঁর কথায় অসঙ্গতি ধরা পড়ায় তাঁকে আটক করা হয়।এরপর তাঁর সঙ্গে থাকা একটি স্কুল ব্যাগে তল্লাশি চালিয়ে ছটি সাবানের কেসের মধ্যে রাখা প্রায় ১০০গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়।উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গিয়েছে।এরপর ধৃত মহিলার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়।রবিবার তাঁকে জলপাইগুড়ি আদালতে পেশ করে রিমান্ডের আবেদন জানানো হয়।এই মাদক পাচার চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না,তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে শিলিগুড়ি জিআরপির এসওজি ও এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিশ।জিআরপি সূত্রে খবর,উদ্ধার হওয়া মাদক অসম থেকে দক্ষিণ ভারতের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে।