কালিয়াগঞ্জের পূর্ব ভাণ্ডার গ্রামে লক্ষ্মীনারায়ণ পুজো উপলক্ষে বাউল মেলার প্রস্তুতি চলছে।
কালিয়াগঞ্জের পূর্ব ভাণ্ডার গ্রামে ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ পুজো উপলক্ষে বাউল মেলার প্রস্তুতি শুরু হয়েছে। ১৯৯৫ সালে গ্রামেরই কৃষিজমি চাষ করতে গিয়ে উদ্ধার হওয়া কষ্টিপাথরের লক্ষ্মীনারায়ণ মুর্তির পুজো ঘিরেই তিনদিনের বাউল মেলার আয়োজন হয়। রবিবার, কোজাগরী পূর্ণিমা রাতে পূর্ব ভাণ্ডার গ্রামের মন্দিরে কষ্টিপাথরের লক্ষ্মীনারায়ণ মুর্তির পুজো। মঙ্গলবার, দুপুরে বাউল মেলা ও লোকসংস্কৃতি উৎসবের সূচনা হবে। শুক্রবার, দুপুরে মহাপ্রভুর মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে মেলার সমাপ্তি।
কালিয়াগঞ্জ পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড সংলগ্ন পূর্ব ভান্ডার গ্রামে অবস্থিত লক্ষ্মীনারায়ণ মন্দিরে প্রতিবছর কোজাগরী লক্ষ্মীপুজোর আয়োজন হয় ঘটা করে। ১৯৯৫ সালে এই গ্রামেরই এক কৃষকের জমি চাষের সময় লাঙ্গলের ফলায় উঠে এসেছিল কষ্টিপাথরের লক্ষ্মীনারায়ণ মুর্তি। গ্রামবাসীদের সম্মিলিত উদ্দ্যোগে পাকা মন্দির নির্মাণ করে প্রতিষ্ঠা করা হয় উদ্ধার হওয়া কষ্টিপাথরের এই লক্ষ্মীনারায়ণ মুর্তি। পূর্ব ভাণ্ডার গ্রামের লক্ষ্মীপুজো ঘিরে তিনদিনের বাউল মেলা ও লোকসংস্কৃতি উৎসবের প্রস্তুতি চলছে।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর কালিয়াগঞ্জের পূর্ব ভাণ্ডার গ্রামে লক্ষ্মীনারায়ণ পুজো উপলক্ষে বাউল মেলার প্রস্তুতি চলছে






















