পুটি মাছের গায়ের রঙে ‘গেরুয়া ছোঁয়া’ ফেসবুক পোস্টে ইঙ্গিত বিজেপি প্রার্থীর,মুচকি হাসি বালুরঘাটে

0
123

পুটি মাছের গায়ের রঙে ‘গেরুয়া ছোঁয়া’ ফেসবুক পোস্টে ইঙ্গিত বিজেপি প্রার্থীর,মুচকি হাসি বালুরঘাটে
শীতল চক্রবর্তী বালুরঘাট ৩০ এপ্রিল দক্ষিণ দিনাজপুর।পুটি মাছের রং বদল।আর তাতেই “গেরুয়া পরিবর্তনের ছোঁয়া”দেখছেন দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার।এদিন তিনি বালুরঘাটের তহবাজারে বাজার করতে গিয়ে পুটি মাছের ছবি তুলে নিজের ফেসবুক পেজে পোস্ট করে এমনই মন্তব্য করেছেন তিনি। পোস্টে লিখেছেন “নতুন অভিজ্ঞতা”পুটি মাছের রং বদলেও গেরুয়া পরিবর্তনের ছোঁয়া।”যদিও মৎস্যজীবীরা দাবি করেছেন, প্রতিবছর সঠিক সময়ে সঙ্গেই এমন মাছের পরিবর্তন হয়।পুটি মাছের গায়ের রং পরিবর্তন এমন কোন বিষয় নয়।
বুধবার দ্বিতীয় দফার ভোট শেষ হওয়ার পর থেকেই এক্সিট পোল ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।এই আবহেই বৃহস্পতিবার সকালে বাজারে গিয়ে তিনটি ছবি পোস্ট করেন শুভেন্দু সরকার।ছবিতে দেখা যায়,পুটি মাছের গায়ে স্বাভাবিক সাদাটে রঙের বদলে হলদে রং দেখে। কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার গঙ্গারামপুরের বানিহাটি এলাকায় প্রথম দফার ভোটে গণধোলাই খেয়েছেন।এখনো পর্যন্ত সেই ঘটনায় ১০জনকে গ্রেপ্তার করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।শুভেন্দু সরকারের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে পড়ে।বুধবার দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। বেশ কিছু সংস্থা, কে এবারের ভোটে রাজ্যে ক্ষমতায় আসতে পারে এক্সিট পোল ইতিমধ্যেই বুধবার রাত্রি থেকে প্রকাশ করতে শুরু করে দিয়েছে।কেউ গেরুয়া আবার কেউ ঘাসফুল শিবিরকে এগিয়ে রেখেছে।বৃহস্পতিবার সকালে বালুরঘাটে এলাকার বাসিন্দা কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার বালুরঘাট তহবাজারে বাজার করতে গিয়ে তিনটি ছবি পোস্ট করেন তার ফেসবুক পেজ থেকে।সেখানে তিনি লেখেন “নতুন অভিজ্ঞতা”পুটি মাছের রং বদলে গেরুয়া হয়ে গেছে।”অর্থাৎ পুটি মাছের গায়ের রং সাধারণত সাদা হয়।কিন্তু তিনি যে পুটি মাছের ছবি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে মাসের গায়ের রং হলুদ হয়ে গেছে।” এদিন শুভেন্দু বাবু বলেন,”পুটি মাছের গায়ের রং এর পরিবর্তনের ছোঁয়া।সরকার এবার আমাদের হবেই।৪তারিখ সকাল থেকেই সব পরিষ্কার হয়ে যাবে।” যদিও পুটি মাছের গায়ের রং পরিবর্তনের বিষয়ে জেলা তৃণমূলের সভাপতি সুভাষ ভাওয়াল বিজেপি প্রার্থীর এমন পোস্টকে আষাঢ়ে গল্প বলে মন্তব্য করেছেন। সুভাষ বাবু বলেন,”সময়ের সঙ্গে মাছের রং পাল্টায়,তবে ভোটের সঙ্গে নয়।৪মে আবার মা মাটি মানুষের সরকার তৈরি হবে তার ইঙ্গিত আমরা পেয়ে গেছি।” মৎস্যজীবী বিমল হালদার, বলরাম সন্ন্যাসী,প্রদীপ হালদার,হরিলাল রায়েদের মতে নামকরা মৎস্যজীবীরা বলেন”পুটি মাছের পেটে যখন চৈত্র মাসের দিকে ডিম আসে তখন সেই পুটি মাছের গায়ের কালার এমন হলুদ হয়।এটা কোন অস্বাভাবিক বিষয় নয়,যা সারা বছরের মধ্যে এখনই হয়।” তবে বাজারে গিয়ে পুটি মাছের রং বিবর্তনে যে রাজ্য পরিবর্তনের হাওয়া দেখছে শুভেন্দু সরকার সে বিষয়ে বলার অপেক্ষা রাখে না।