দুই বিধায়ককে সংবর্ধনা, বুনিয়াদপুর মোটর ভেহিকেল অনার্স এজেন্টস ইউনিয়নের বিভিন্ন দাবি পেশ
বুনিয়াদপুর ৩০মে, দক্ষিণ দিনাজপুর: ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকেল অনার্স এজেন্টস ইউনিয়নের উদ্যোগে কুশমন্ডি ও গঙ্গারামপুর বিধানসভার দুই বিধায়ককে সংবর্ধনা ও সৌজন্য সাক্ষাৎকারের আয়োজন করা হয়। শনিবার বিকেল ৪টা নাগাদ বুনিয়াদপুর শহরের একটি উৎসব ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় এবং কুশমন্ডি বিধানসভার বিধায়ক তাপস চন্দ্র রায় দুই বিধায়ককে ফুলের তোড়া ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয়।
এদিন ইউনিয়নের পক্ষ থেকে বুনিয়াদপুর মোটর ভেহিকেল অফিসে সাধারণ মানুষের জন্য বসার ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা এবং শৌচালয় নির্মাণের দাবি তুলে ধরা হয়। ইউনিয়নের প্রতিনিধিরা জানান, দীর্ঘদিন ধরে এই মৌলিক পরিষেবাগুলির অভাবের কারণে সাধারণ মানুষকে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
বিধায়করা ইউনিয়নের দাবিগুলি মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যাগুলির দ্রুত সমাধানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যস্তরের বিজেপি নেতা ফনিভূষণ মাহাতো, জেলা বিজেপির সহ-সভাপতি অশোক বর্ধন, ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকেল অনার্স এজেন্টস ইউনিয়নের সম্পাদক গোপাল রায় সভাপতি জয়দেব সাহা, বুনিয়াদপুর ইউনিটের কনভেনর শীতল সরকার, ইউনিট সভাপতি শিশির-সহ অন্যান্য সদস্যরা।
গঙ্গারামপুর ও কুশমন্ডি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় ও তাপস চন্দ্র রায়েরা বলেন,“ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকেল অনার্স এজেন্টস ইউনিয়নের আমন্ত্রণে আজ বুনিয়াদপুরে এসেছি।সংগঠনের পক্ষ থেকে যে সমস্যাগুলির কথা জানানো হয়েছে,সেগুলির দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”
ইউনিয়নের সম্পাদক গোপাল রায় জানান,“আমাদের ইউনিটের পক্ষ থেকে দুই বিধায়ককে সংবর্ধনা জানানো হয়েছে। পাশাপাশি অফিসে শৌচালয়, পানীয় জল ও বসার জায়গার দাবি তুলে ধরা হয়েছে। বিধায়করা দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন।”
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর দুই বিধায়ককে সংবর্ধনা, বুনিয়াদপুর মোটর ভেহিকেল অনার্স এজেন্টস ইউনিয়নের বিভিন্ন দাবি পেশ

























