মাদারিহাটে আলুর বস্তার আড়ালে গরু পাচার, উদ্ধার ৯টি গরুর বাছুর, গ্রেফতার ২

0
40

মাদারিহাটে আলুর বস্তার আড়ালে গরু পাচার, উদ্ধার ৯টি গরুর বাছুর, গ্রেফতার ২

আলিপুরদুয়ার: আলুর বস্তার আড়ালে লুকিয়ে গরুর বাছুর পাচারের চেষ্টা। মাদারিহাট থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হল ৯টি গরুর বাছুর। ঘটনায় গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক ও দুই সহকারীকে।

গোপন সূত্রে খবর পেয়ে মাদারিহাট থানার সামনে একটি সন্দেহজনক গাড়ি আটক করে পুলিশ। গাড়িটিতে আলু বোঝাই ছিল। এরপর গাড়িতে তল্লাশি চালাতেই আলুর বস্তার নিচে লুকিয়ে রাখা ৯টি গরুর বাছুরের সন্ধান মেলে।

পুলিশ সঙ্গে সঙ্গে গাড়িটি, গরুর বাছুরগুলি এবং আলুর বস্তাগুলি বাজেয়াপ্ত করে। ঘটনায় গ্রেফতার করা হয় অসমের বাসিন্দা মোস্তাফিজুর রহমান (২৫) এবং নাজিরুল হককে (২৪)। ধৃতদের বাড়ি অসমের বরপেটা ও বঙ্গাইগাঁও জেলায়।

গোটা ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মাদারিহাট থানার পুলিশ। উদ্ধার হওয়া বাছুরগুলি কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।