বুনিয়াদপুরে বিধায়ক কার্যালয় উদ্বোধন করলেন হরিরামপুরের বিধায়ক বিপ্লব মিত্র

0
35

বুনিয়াদপুরে বিধায়ক কার্যালয় উদ্বোধন করলেন হরিরামপুরের বিধায়ক বিপ্লব মিত্র, বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধায়কদের নিজেদের নির্বাচনী এলাকায় জনসংযোগের জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র খোলার কথা জানিয়েছিলেন। অবশেষে ছয় মাস পরে নিজের বিধানসভা এলাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে বিধায়ক কার্যালয় এর শুভ উদ্বোধন করলেন ৪২ নম্বর হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী বিপ্লব মিত্র।

রবিবার বিকেলে বুনিয়াদপুর পৌর শহরে নিজের বাড়ির নিচ তলায় নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্রের ফিতা কেটে উদ্বোধন করেন বিপ্লব।
২৬শে বিধানসভার নির্বাচনের পরে তৃণমূল নানান ভাগে বিভক্ত , একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক হিসেবে পরিচিত বিপ্লব মিত্র এখন ঋতব্রত তৃণমূলের রাজ্য সভাপতি।

২০২৭ সালে বুনিয়াদপুর পৌরসহরে হতে পারে পৌরসভার ভোট তার আগে বিধায়ক কার্যালয় উদ্বোধন ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। যদিও বিপ্লব জানান, রাজ্য সরকারের নির্দেশমতো এ কার্যালয়ে উদ্বোধন।