আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে সংকোশ নদীর জলস্তর, তবে এখনও বিপদসীমার নিচে

0
47

আলিপুরদুয়ার : আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে সংকোশ নদীর জলস্তর, তবে এখনও বিপদসীমার নিচে

আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে সংকোশ নদীর জলস্তর। যদিও এখনও পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি নদীর জল।
সকালে জলস্তর অনেকটা কম ছিল কিন্ত বর্তমানে কিছুটা বৃদ্ধি পেয়েছে সঙ্কোষের জলস্তর চিন্তিত মানুষ জন ভিড় জমাচ্ছে সঙ্কোষ নদীর সেতুতে

ভুটানের হিমবাহ-সৃষ্ট হ্রদ ফেটে যাওয়ার ঘটনায় সংকোশ নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছিল। সেই আশঙ্কায় কুমারগ্রাম ব্লকের নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের আগাম সতর্ক করেছে প্রশাসন।

প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। বাসিন্দাদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।