নকল সিগারেট বিক্রির বিরুদ্ধে হায়দ্রাবাদ থেকে আসা একটি বিশেষ টিম কোচবিহার জেলার বিভিন্ন বাজারে বিশেষ অভিযান চালানো সোমবার

0
34

কোচবিহার:- নকল সিগারেট বিক্রির বিরুদ্ধে হায়দ্রাবাদ থেকে আসা একটি বিশেষ টিম কোচবিহার জেলার বিভিন্ন বাজারে বিশেষ অভিযান চালানো সোমবার । এদিন কোচবিহার শহরের ভবানীগঞ্জ বাজারে এই অভিযান চালায় একটি টিম । যেখানে এই টিমের মধ্যে হায়দ্রাবাদ থেকে আশা আইনজীবী সহ একাধিক আধিকারিক ছিলেন । ভবানীগঞ্জ বাজারের বেশ কিছু দোকানে এ নকল সিগারেট উদ্ধার করেন তারা । মূলত একটি কোম্পানি ব্র্যান্ডকে ডুপ্লিকেট করে বাজারে বিক্রি করা হচ্ছে । এর বিরুদ্ধে এদিন এই অভিযান চালানো হয় ।
পাশাপাশি দিনহাটার চওড়াহাট বাজারেও হায়দ্রাবাদ থেকে আসা একটি দল অভিযান চালায় ।
জানা গিয়েছে আদালতের নির্দেশেই এই অভিযান চালানো হচ্ছে । একাধিক দোকানে এই অভিযান চালানো হয় বেশ কিছু পরিমাণে নকল সিগারেট উদ্ধার করেন তারা ।
যদিও এ বিষয়ে ব্যবসায়ীদের দাবি তারা হকারদের কাছ থেকে মাল সংগ্রহ করেন । সেগুলোকে ঢাককে বিক্রি করেন সেটা যে নকল সেটা তাদের আন্দাজ ছিল না । এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ।