লামখাগা পাস জয়, নর্থ বেঙ্গল এক্সপ্লোরার্স ক্লাবের ৬ পর্বতারোহীর সাফল্য

0
32

*উত্তরাখণ্ডের দুর্গম লামখাগা পাস অভিযান সফলভাবে সম্পন্ন করলেন নর্থ বেঙ্গল এক্সপ্লোরার্স ক্লাবের ছয় পর্বতারোহী।সাফল্যের নতুন শিখরে পৌঁছে শহরে ফেরার পথে তারা জানালেন তাদের অভিজ্ঞতার কথা,উত্তরাখণ্ডের বরফে ঢাকা দুর্গম লামখাগা পাস অভিযান সফলভাবে সম্পন্ন করে এক অনন্য কৃতিত্বের ছাপ রাখলেন শিলিগুড়ির ছয় পর্বতারোহী।তারা হলেন শিলিগুড়ির বাসিন্দা দীপঙ্কর দে,বাবলা দে,শুভেন্দু ভট্টাচার্য,ঋতেশ কুমার কেডিয়া,আগমনী দত্ত এবং আজিমুন আখতার ওরফে সোনালী।পেশাগতভাবে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত থাকলেও পাহাড়ে চড়ার নেশা তাদের নিয়ে এসেছে নর্থ বেঙ্গল এক্সপ্লোরার্স ক্লাবের ছত্রছায়ায়।উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশকে সংযুক্তকারী ভারতীয় হিমালয়ের অন্যতম দুর্গম ট্রেকিং রুট এই লামখাগা পাসের উচ্চতা প্রায় ৫হাজার ২৮২ মিটার বা ১৭হাজার ৩২০ফুট।গত ১৮-ই অক্টোবর উত্তরাখণ্ডের হর্ষিল থেকে যাত্রা শুরু করে ২০অক্টোবর দলটি ১৪হাজার ৪২০ফুট উচ্চতায় কানাতালে তাদের বেস ক্যাম্প স্থাপন করে।সেখান থেকেই শুরু হয় চূড়ান্ত অভিযানের প্রস্তুতি।২২অক্টোবর ভোর সাড়ে ৫টায় শুভেন্দু ভট্টাচার্য ও দীপঙ্কর দে লামখাগা পাসের উদ্দেশ্যে চূড়ান্ত আরোহণ শুরু করেন।প্রতিকূল পাহাড়ি পরিবেশ,তুষারাবৃত দুর্গম পথ এবং উচ্চতার চ্যালেঞ্জকে সামনে রেখেই এগিয়ে চলেন তাঁরা।অবশেষে সকাল সাড়ে ৯টায় পর্বতারোহী শুভেন্দু ভট্টাচার্য লামখাগা পাসের শীর্ষে পৌঁছে যান।অন্যদিকে,প্রায় ১৫হাজার ৮০০ফুট উচ্চতা পর্যন্ত আরোহণের পর দীপঙ্কর দে শারীরিক অসুস্থতা বোধ করে বেস ক্যাম্পে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।একে একে তাদের অভিযান সম্পন্ন করেন বাকিরাও।তাদের কাছে এই অভিযান ছিল সহনশীলতা,আত্মবিশ্বাস এবং অদম্য মানসিক শক্তির এক কঠিন পরীক্ষা।বর্তমানে অভিযাত্রী দলের সকলেই সুস্থ আছেন বলে নর্থ বেঙ্গল এক্সপ্লোরার্স ক্লাবের তরফে জানানো হয়েছে।দলটি আগামী ২৬শে অক্টোবর বিকেলে শিলিগুড়ি এসে পৌঁছবে।ফেরার পথে ট্রেনের কামরা থেকেই অভিযাত্রীরা জানালেন তাদের অভিজ্ঞতার কথা।*