গঙ্গারামপুরে দুর্গা বাহিনীর বর্ণাঢ্য শোভাযাত্রা, নারীশক্তি ও হিন্দু ঐক্যের বার্তা

0
28

গঙ্গারামপুরে দুর্গা বাহিনীর বর্ণাঢ্য শোভাযাত্রা, নারীশক্তি ও হিন্দু ঐক্যের বার্তা
শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ১২ অক্টোবর দক্ষিণ দিনাজপুর।
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে দুর্গা বাহিনীর উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শহরের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন শপিং প্লাজা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে চৌপথি, নিউমার্কেট ও বড়বাজার এলাকা পরিক্রমা করে ভারত সেবাশ্রমে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নারীশক্তির জাগরণ, সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং হিন্দু সমাজের ঐক্যের বার্তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ প্রান্তের প্রান্ত সহায়ক বুবাই নস্কর, প্রান্ত সহ-সংযোজিকা মাম্পি দাস, বিশ্ব হিন্দু পরিষদের জেলা সহ-সভাপতি শুকলাল ঘোষ এবং গঙ্গারামপুর প্রচণ্ড সমিতির সভাপতি অচিন্ত্য সরকার-সহ সংগঠনের একাধিক সদস্য ও সমর্থক।
প্রান্ত সহ-সংযোজিকা মাম্পি দাস বলেন, “দুর্গা বাহিনীর মূল লক্ষ্য হল মহিলাদের মধ্যে আত্মবিশ্বাস, সাহস ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করা। নারীশক্তিকে জাগ্রত করে সমাজের উন্নয়নে তাঁদের আরও সক্রিয় ভূমিকা পালনে উৎসাহিত করাই আমাদের উদ্দেশ্য। এই ধরনের শোভাযাত্রার মাধ্যমে সমাজে ঐক্য, সংস্কৃতি ও মূল্যবোধের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়।”
শোভাযাত্রাকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে উৎসাহ দেখা যায়। শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।