দশভুজা দেবী প্রতিমার অঙ্গসজ্জার গহনা, মুকুট, আঁচল গড়তে রাতদিন ব্যাস্ত কালিয়াগঞ্জের জ্যোৎস্না।
মৃন্ময়ী মা দূর্গার মাটির প্রতিমাকে চিন্ময়ী রূপ দিতে গহনা, মুকুট, শাড়ির আঁচল গড়ছেন কালিয়াগঞ্জের জ্যোৎস্না বর্মণ। ভান্ডার অঞ্চলের টুঙ্গইল বিলপাড়ার জ্যোৎস্না বর্মণ সহ গ্রামের অনেক মহিলাই দীর্ঘদিন ধরে মাটির প্রতিমার অঙ্গসজ্জার সামগ্রী তৈরির পেশায় যুক্ত। শাড়ির ফলস পাড়, রঙবেরঙের টুকরো কাপড়, উল, পুঁথি, সুতো, জরি, কাগজ, শোলা, প্লাস্টিকের রঙিন ফুল ও পাতা এবং আঠা। এমনি নানা জিনিসপত্র দিয়ে তৈরি করা হচ্ছে মাতৃ প্রতিমার অঙ্গসজ্জার প্রয়োজনীয় সামগ্রী।
দশভুজা দেবী দূর্গা এবং তার চার সন্তান কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতী প্রতিমার অঙ্গসজ্জার জন্য প্রয়োজনীয় গহনা, মুকুট ও শাড়ির আঁচলের প্রচুর চাহিদা। মূলত, দূর্গা প্রতিমা তৈরির কাজে যুক্ত মৃৎশিল্পীরাই তাদের ভাবনা চিন্তা ও প্রয়োজন অনুসারে শাড়ির আঁচল, মুকুট ও গহনার সেট তৈরির বরাত দিয়ে থাকে। বরাত মতোই মা দূর্গার মৃন্ময়ী মূর্তিকে চিন্ময়ী রুপ দিতে গহনা, মুকুট ও শাড়ি আঁচল তৈরি করে আয়ের পথ খুঁজে নিয়েছেন কালিয়াগঞ্জের টুঙ্গইল বিলপাড়ার জ্যোৎস্না বর্মণ সহ বেশকিছু মহিলা।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর দশভুজা দেবী প্রতিমার অঙ্গসজ্জার গহনা, মুকুট, আঁচল গড়তে রাতদিন ব্যাস্ত কালিয়াগঞ্জের জ্যোৎস্না
























