মাটিগাড়ায় পরিবহণ নগরে বাস টার্মিনাসের শিলান্যাস
_মাটিগাড়া পরিবহণ নগরে নতুন বাস টার্মিনাস নির্মাণ প্রকল্পের শিলান্যাস হল বৃহস্পতিবার।শিলান্যাস করেন পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন ও সংসদ বিষয়ক দপ্তরের মন্ত্রী ড.শঙ্কর ঘোষ এবং অর্থ ও পরিবহণ দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মণ।শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে এই বাস টার্মিনাস নির্মাণ করা হবে।পরিবহণ নগরের প্রায় ৩০শতাংশ জমি নিয়ে এই বাস টার্মিনাস তৈরি করা হবে বলে জানানো হয়েছে।নতুন টার্মিনাসটি চালু হলে শহরের বিভিন্ন প্রান্তে বাসের চাপ কমবে এবং যানজট নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করছেন প্রশাসন।শিলান্যাসের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রী জানান,মন্ত্রীদের বক্তব্য, জংশনে বর্তমানে যে বাসস্ট্যান্ড রয়েছে,আপাতত সেটি চালু থাকবে।মাটিগাড়া পরিবহণ নগরের নতুন বাস টার্মিনাস পুরোপুরিভাবে চালু হওয়ার পর জংশনের বাসস্ট্যান্ড নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।পাশাপাশি নৌকাঘাটে যে ছোট বাসস্ট্যান্ডটি রয়েছে,সেটিকেও যাতে আরও বেশি এবং পর্যাপ্তভাবে ব্যবহার করা যায়,সেই বিষয়েও পরিকল্পনা করা হচ্ছে বলে জানান তাঁরা।মন্ত্রীদের বক্তব্য,পরিবহণ নগরকে কেন্দ্র করে আগামী দিনে আরও বেশ কিছু পরিকল্পনা রয়েছে।নতুন বাস টার্মিনাস চালু হলে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে বাসের চাপ কমার পাশাপাশি যানজটও অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।শিলিগুড়ি শহরের পরিবহণ ব্যবস্থাকে আরও সুসংগঠিত ও আধুনিক করার পাশাপাশি আগামী দিনে শহরের পরিকাঠামোগত উন্নয়নের জন্য একাধিক পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তাঁরা।_






















