পুজোর আগেই বড় সাফল্য নিশিগঞ্জ পুলিশ ফাঁড়ির

0
25

পুজোর আগেই বড় সাফল্য নিশিগঞ্জ পুলিশ ফাঁড়ির

নিজস্ব সংবাদদাতা, নিশিগঞ্জ: পুজোর আগেই বড়সড় সাফল্য পেল নিশিগঞ্জ পুলিশ ফাঁড়ি। মাথাভাঙা ২ নম্বর ব্লকের নিশিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইযুবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, উত্তর নলঙ্গিবাড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে মাথাভাঙা থানার এসডিপিও, মাথাভাঙা থানার আইসি এবং মাথাভাঙা ২ নম্বর ব্লকের বিডিও-র উপস্থিতিতে উদ্ধার হওয়া ট্যাবলেটের ওজন করা হয়। দুটি প্যাকেটের ওজন যথাক্রমে ৩৪.৪০ গ্রাম ও ৩৪ গ্রাম, অর্থাৎ মোট ৬৮.৪০ গ্রাম।

আটক ব্যক্তির নাম সুরজিৎ বর্মন। তাঁর বাড়ি দোমুখা, নয়ারহাট, মোয়ামারি এলাকায়। উদ্ধার হওয়া ইযুবা ট্যাবলেট কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।