আলিপুরদুয়ার : দিনের আলোয় ছিনতাই এর ঘটনা ঘটে গেল আলিপুরদুয়ার জেলার শামুকতলা চৌপথি সংলগ্ন পটোতলা এলাকায়। বাসন মাজার পাউডার বিক্রি করতে এসেছিলেন দুই ব্যক্তি। বাড়িতে ঢুকে মহিলাকে একা দেখে রান্নাঘর থেকে ডেকে এনে পাউডার দেখানোর নাম করে গলা থেকে সোনার চেন নিয়ে পালিয়ে গেল দুই দুষ্কৃতী। প্রায় দুই লক্ষ মুল্য হবে এই সোনার গহনার এমনটাই বলছেন গৃহবধূ মীনাক্ষী দেবনাথ। এলাকার বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে আরও বেশ কয়েক বাড়িতে তারা গিয়েছিলেন এই পাউডার বিক্রি করতে। কিন্তু বাড়িতে লোকজন বেশি থাকায় সেই বাড়িগুলিতে ঘটনা ঘটাতে পারেনি। বাইকে করে দুজন ব্যক্তি এসেছিলেন দেখে মনে হচ্ছিল তারা সেলসম্যান। তবে সোনার গহনা ছিনতাই করার মুহূর্তের মধ্যেই তারা পালিয়ে যায় ঘটনার খবর পাওয়ার পরেই শামুকতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা এলাকায় জিজ্ঞাসাবাদ এর পাশাপাশি সিসি ক্যামেরা ফুটেজ দেখে দুষ্কৃতী দের সনাক্ত করার চেষ্টা করছে।
Home বাংলা উত্তর বাংলা দিনের আলোয় ছিনতাই এর ঘটনা ঘটে গেল আলিপুরদুয়ার জেলার শামুকতলা চৌপথি সংলগ্ন...





















