গঙ্গারামপুরের মাসনাতলায় ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি স্থাপন উপস্থিত কেন্দ্রমন্ত্রী সুকান্ত মজুমদার, বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়-সহ বিজেপি নেতৃত্ব

0
25

গঙ্গারামপুরের মাসনাতলায় ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি স্থাপন
উপস্থিত কেন্দ্রমন্ত্রী সুকান্ত মজুমদার, বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়-সহ বিজেপি নেতৃত্ব
শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ১ অক্টোবর, দক্ষিণ দিনাজপুর।
দক্ষিণ দিনাজপুর জেলা গঙ্গারামপুর শহরের মাসনাতলায় শ্রদ্ধার সঙ্গে স্থাপন করা হল রাজবংশী সমাজের অন্যতম শ্রদ্ধেয় মনীষী ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি। বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, তাপস চন্দ্র রায়, বিদ্যুৎ রায়, বুধরাই টুডু, হবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মু, সমাজসেবী স্বরূপ চৌধুরী-সহ অন্যান্য -সমর্থকেরা।
অনুষ্ঠানে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করা হয়। তাঁর জীবন, সমাজ সংস্কারে ভূমিকা এবং পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে তাঁর অবদানের কথা তুলে ধরেন বক্তারা। মূর্তি স্থাপনকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যায়।
সংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার বলেন, “ঠাকুর পঞ্চানন বর্মা শুধু একটি সম্প্রদায়ের মানুষকে পথ দেখাননি, তিনি সমাজের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা, অধিকার ও আত্মমর্যাদার জন্য সারা জীবন কাজ করেছেন। তাঁর আদর্শ ও চিন্তাভাবনা আজও আমাদের কাছে অত্যন্ত প্রাসঙ্গিক। গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় বলেন,” মাসনাতলায় তাঁর মূর্তি স্থাপনের মধ্য দিয়ে নতুন প্রজন্ম তাঁর জীবন ও সংগ্রাম সম্পর্কে আরও জানতে পারবে। তাঁর দেখানো পথে সমাজের সর্বস্তরের মানুষের উন্নয়নে আমাদের এগিয়ে যেতে হবে।”
অনুষ্ঠান ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। স্থানীয় বাসিন্দা ও দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে মূর্তি স্থাপন অনুষ্ঠান সম্পন্ন হয়।