আগামী ২ অক্টোবর বক্সা জঙ্গলে বাঘ ছাড়া হচ্ছে

0
29

আলিপুরদুয়ার : আগামী ২ অক্টোবর বক্সা জঙ্গলে বাঘ ছাড়া হচ্ছে। এবং তার জন্য একটি বিশেষ টিম বিহারের বাল্মীকি জঙ্গলে গিয়েছিল বাঘিনী ধরতে দীর্ঘ সাতদিন থেকে বিশেষ টিম বাঘিনী ধরার চেষ্টা চালাচ্ছে বিহারের বাল্মীকি জঙ্গলে অবশেষে আজ সাফল্য আসে এবং একটি বাঘিনীকে ট্রাঙ্কুলাইজ করা হয়েছে বলে জানান বনমন্ত্রী মনোজ কুমার ওরাঁও এবং সেই বাঘিনি হেলিকপ্টার করে আজ রাতেই বিহার থেকে হাসিমারা বায়ুসেনা ছাউনিতে আনা হচ্ছে আজ সম্ভব না হলে আগামীকাল নিয়ে আসা হবে এবং আগামী ২ অক্টোবরে বক্সা ব্যাঘ্র প্রকল্প জঙ্গলে ছাড়া হবে বাঘিনী। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।