জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে বিক্ষোভ কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ এসইউসিআই (কমিউনিস্ট)-এর

0
19

জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে বিক্ষোভ কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ এসইউসিআই (কমিউনিস্ট)-এর

শিলিগুড়ি:-

_মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে শিলিগুড়ির হাসমি চকে বিক্ষোভ কর্মসূচি পালন করল এসইউসিআই (কমিউনিস্ট)।মঙ্গলবার আয়োজিত এই কর্মসূচিতে দলের কর্মী-সমর্থকেরা বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানান।বিক্ষোভ কর্মসূচির অন্যতম অংশ হিসেবে জ্ঞানেশ কুমারের কুশপুত্তলিকা দাহ করা হয়।পাশাপাশি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া বাতিলের দাবিও তোলা হয়।বিক্ষোভকারীদের অভিযোগ,SIR প্রক্রিয়ার জেরে ভোটার তালিকা থেকে বহু মানুষের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।হাসমি চকে কিছুক্ষণ ধরে চলে বিক্ষোভ ও স্লোগান।কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনাও তৈরি হয়।এসইউসিআই (কমিউনিস্ট)-এর পক্ষ থেকে জানানো হয়,ভোটার তালিকা সংক্রান্ত এই প্রক্রিয়ার বিরুদ্ধে তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।_