কোচবিহার:- নিউ কোচবিহার এলাকায় রেলের গার্ড ওয়াল তৈরি কে কেন্দ্র করে উত্তেজনা পরিস্থিতি তৈরি হলো । নিউ কোচবিহার নাগরিক কমিটির পক্ষ থেকে গার্ড ওয়ার্ল্ড নির্মাণ না করার দাবি জানানো হয় ।যাকে কেন্দ্র করে সেদিন উত্তেজনা তৈরি হয় । যদিও দুটোই পরিস্থিতি শান্ত হয়ে যায় । স্থানীয় বাসিন্দাদের দাবি বিষয়টি নিয়ে তারা এলাকার বিধায়ক কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায়ের সঙ্গে আলোচনা করবে । যার জন্য রেলের পক্ষ থেকে তাদের সাত দিনের সময় দেওয়া হয়েছে বলেও তারা জানান ।
উল্লেখ্য ইতিমধ্যেই নিউ কোচবিহার রেলের জমিতে থাকা সমস্ত দোকানপাট তুলে দিয়ে গার্ড ওয়াল দেওয়ার কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ। মঙ্গলবার রেলের পক্ষ থেকে বিশাল পরিমাণে রেল পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের র্যাফ নামিয়ে পশ্চিম পাড়ে গার্ড ওয়াল তৈরির কাজ শুরু করতে যায় সেই সময় নিউ কোচবিহার নাগরিক কমিটির পক্ষ থেকে সেটা আটকে দেওয়া হয়। নাগরিক কমিটির দাবি রেলের উন্নয়নের আমরা পক্ষে রয়েছি । তবে গা ধোয়ারি যেভাবে তৈরি করা হচ্ছে তাতে স্কুল রয়েছে ব্যাংক রয়েছে ও সাধারণ মানুষের বাড়ি পাশাপাশি একটি মার্কেট কমপ্লেক্সও রয়েছে। যেটা একেবারেই পুরোপুরি বন্ধ হয়ে যাবে । সেই ক্ষেত্রে কোন দুর্ঘটনা ঘটলে এম্বুলেন্স থেকে শুরু করে দমকল ঢুকতেও সমস্যা তৈরি হবে । তাই আমরা চাই রেল বিকল্প কিছু ভাবুক । তারা জানেন রেলের সঙ্গে আজ কথা হয়েছে আমরা এটার জন্য এক মাস সময় চেয়েছি তারা আমাদের সাত দিনের সময় দিয়েছেন । আমাদের বিধায়ক সুকুমার রায়ের সঙ্গে আমরা বসে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করব।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর নিউ কোচবিহার এলাকায় রেলের গার্ড ওয়াল তৈরি কে কেন্দ্র করে উত্তেজনা পরিস্থিতি...




















