সাত সকাল দোকান থেকে ব্যাগ ভর্তি টাকা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়

0
20

সাত সকাল দোকান থেকে ব্যাগ ভর্তি টাকা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে কালিয়াগঞ্জ শহরের আবগারী দফতর সংলগ্ন এলাকায় রাজ্য সড়কের পাশের একটি বিস্কুট,চকলেয়ের হোলসেলের।ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ।এলাকার সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। দোকানের মালিক আনন্দ গুপ্তা জানান তার বাবা সকালবেলা ব্যাগ নিয়ে আসে দোকান খোলার জন্য। তখন এক কাস্টমার ঢুকছিল কোনো জিনিস বা কিছু বিস্কুট কেনার জন্য। তখন বাবার কাছে কেকের জার একটা নিয়েছে, ১৭০ টাকা দাম বাবা চেয়েছে, ১৪০ টাকা উনি দিয়ে কেকটা নিয়ে বেড়িয়ে যান। বাড়ানোর পর বাবা একটু খোঁজাখুঁজি করল যে, ৩০ টাকা আমাকে কম দিল না বলে নিয়ে। বাড়ায় গলিতে গেল, সামনে একটা লোক দাঁড়িয়ে ছিল বাবা যেতেই ওখানে গ্যাঞ্জাম শুরু করে দিল বাবাকে নিয়ে, ততক্ষণের মধ্যে টাকা ভর্তি ব্যাগটা নিয়ে চলে গেছে কেউ।আজকে ব্যাঙ্কের মারফত কম্পানির ঘড়ে টাকা পাঠানোর কথা ছিলো।