নাউয়ার বাজারে ট্রাক-বাইকের সংঘর্ষে মৃত যুবক, গুরুতর আহত এক

0
36

নাউয়ার বাজারে ট্রাক-বাইকের সংঘর্ষে মৃত যুবক, গুরুতর আহত এক।

দিনহাটা-কুর্শাহাট রোডে সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। গুরুতর আহত আরও এক যুবক। মঙ্গলবার আনুমানিক বিকেলে শুকারুরকুঠি অঞ্চলের নাউয়ার বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সঙ্গে বাইকের ধাক্কা লাগে। দুর্ঘটনায় বাইকে থাকা রাজু সেন (৩০) নামে এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে জানা গিয়েছে। মৃত যুবকের বাড়ি বসকোটাল এলাকায়।

অন্যদিকে, দুর্ঘটনায় গুরুতর আহত হন আতিকুল নামে আরও এক যুবক। তাঁকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।