*জ্ঞানেশ কুমারের গ্রেফতারের দাবিতে শিলিগুড়িতে কংগ্রেসের বিক্ষোভ*
শিলিগুড়ি:-
_মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের গ্রেফতারের দাবিতে শিলিগুড়িতে বিক্ষোভ কর্মসূচি পালন করল দার্জিলিং জেলা কংগ্রেস।শিলিগুড়ির মহকুমা শাসকের দফতরের সামনে এই কর্মসূচিতে দলের কর্মী-সমর্থকেরা জড়ো হয়ে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে স্লোগান দেন।কংগ্রেসের অভিযোগ,ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-কে কেন্দ্র করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে।সেই প্রেক্ষিতেই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হচ্ছে।সম্প্রতি শিলিগুড়িতেও দার্জিলিং জেলা যুব কংগ্রেস একই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে।এদিনের কর্মসূচিতে দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি সুবিন ভৌমিক-সহ দলের নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন।কংগ্রেসের পক্ষ থেকে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তদন্ত ও তাঁকে গ্রেফতারের দাবি জানানো হয়।একইসঙ্গে নির্বাচন প্রক্রিয়া ও ভোটার তালিকা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে স্বচ্ছতা বজায় রাখারও দাবি তোলা হয়।জ্ঞানেশ কুমারকে ঘিরে SIR ও নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ সিদ্ধান্ত নিয়ে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।কংগ্রেস-সহ বিরোধী দলগুলি তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সরব হয়েছে,যদিও অভিযোগগুলির বিষয়ে নির্বাচন কমিশনের নিজস্ব বক্তব্যও রয়েছে।_





















