দূর্গা পূজার প্রাক্কালে কোহিনূর চা বাগান বন্ধের আশঙ্কা করছেন শ্রমিকরা

0
28

আলিপুরদুয়ার : দূর্গা পূজার প্রাক্কালে কোহিনূর চা বাগান বন্ধের আশঙ্কা করছেন শ্রমিকরা। ‌ দেড় মাস যাবত শ্রমিকরা বেতন পাচ্ছেন না এরই মধ্যে বোনাস তারা পাবেন কিনা তাদের যথেষ্ট সন্দেহ রয়েছে শ্রমিক মহলের। সোমবার বাগানে গেট মিটিং এর আয়োজন করা হয়েছে। শ্রমিকদের বেতন নেই অফিস ষ্টাফ বেতন পাচ্ছে না। প্রভিডেন্ট ফান্ডের টাকা কেটে নিলেও তার জমা হচ্ছে না । ‌ চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে কোনরকম পরিষেবা পাচ্ছেন না কোহিনুর চা বাগানের ৮৮৮ জন শ্রমিক। শ্রমিকরা কর্মজীবন শেষ হয়ে গেলেও তাদের বকেয়া পাওনা মিটিয়ে দিচ্ছেন না বাগান কর্তৃপক্ষ। ‌ প্রতি বছর দূর্গা পূজার প্রাক্কালে নানা রকম সমস্যা দেখা দেয় বাগানে আর এরপরেই বাগান কর্তৃপক্ষ বাগান বন্ধ করে চলে যায় এবারও ঠিক একই পরিস্থিতি হবে এমন আশঙ্কা করছে শ্রমিকরা।