হরিরামপুরে টাঙন নদীতে অবৈধ বালি খনন ও মাটি পাচারের অভিযোগে সরব বিজেপির জেলা যুব মোর্চার নেতা কর্মীরা

0
47

হরিরামপুরে টাঙন নদীতে অবৈধ বালি খনন ও মাটি পাচারের অভিযোগে সরব বিজেপির জেলা যুব মোর্চার নেতা কর্মীরা, ভূমি দপ্তর-বিডিও অফিস-থানায় ডেপুটেশন
শীতল চক্রবর্তী হরিরামপুর ১৮ মে দক্ষিণ দিনাজপুর।দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর এলাকায় টাঙন নদীতে অবৈধ বালি খনন, মাটি পাচার এবং নদী ও ব্যক্তিগত জমির চরিত্র পরিবর্তনের অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ হল ভারতীয় জনতা পার্টির জেলা যুব মোর্চার নেতা কর্মীরা। দ্রুত এই বেআইনি কাজ বন্ধের দাবিতে ভূমি দপ্তর, বিডিও অফিস এবং থানায় ডেপুটেশন জমা দেয় বিজেপির জেলা যুব মোর্চার নেতৃত্বরা।অভিযোগ,কিছু অসাধু ব্যক্তি ও পঞ্চায়েত কর্মীর মদতেই চলছে এই অবৈধ কার্যকলাপ।প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপির জেলা যুব মোর্চার নেতা কর্মীরা
টাঙন নদীকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই অবৈধ বালি খনন ও মাটি পাচারের অভিযোগ উঠছিল। এবার সেই অভিযোগকে সামনে রেখেই হরিরামপুর এলাকায় প্রতিবাদে সরব হল ভারতীয় জনতা পার্টি বিজেপির জেলা যুব মোর্চার নেতা কর্মীরা।নেতৃত্বের দাবি, নদী থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে, পাশাপাশি বিভিন্ন জায়গায় মাটি কেটে পাচার করা হচ্ছে। শুধু তাই নয়, নদী ও ব্যক্তিগত জমির স্বাভাবিক চরিত্রও পরিবর্তন করা হচ্ছে বলে অভিযোগ।
এই ঘটনায় স্থানীয় কিছু অসাধু ব্যক্তি এবং কয়েকজন পঞ্চায়েত কর্মীর যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ তোলে বিজেপি নেতৃত্ব। অবিলম্বে এই ধরনের বেআইনি কাজ বন্ধ করার দাবিতে ভূমি দপ্তর, বিডিও অফিস এবং স্থানীয় থানায় ডেপুটেশন প্রদান করা হয়।
এদিন উপস্থিত ছিলেন বিজেপির জেলা যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট দীপন চক্রবর্তী। তিনি অভিযোগ করে বলেন, “টাঙন নদীকে ধ্বংস করে অবৈধভাবে বালি ও মাটি পাচার করা হচ্ছে। প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আজ আমরা ডেপুটেশন দিলাম। দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামবে ভারতীয় জনতা পার্টি জেলা যুব মোর্চা।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদীপ চড়ৈ, হরিরামপুর ৩নম্বর মণ্ডলের জিএস তপন শীল, প্রদীপ রায় সহ অন্যান্য বিজেপি নেতা-কর্মীরা।