কনস্টেবলে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গঙ্গারামপুর থানা পুলিশের হাতে গ্রেপ্তার জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক

0
163

গঙ্গারামপুরে কনস্টেবলে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গঙ্গারামপুর থানা পুলিশের হাতে গ্রেপ্তার জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা কুমারগঞ্জের বাসিন্দা মফিজউদ্দিন মিঁয়া, মঙ্গলবার পাঠানো হবে
গঙ্গারামপুর ১৮ই মে দক্ষিণ দিনাজ।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার পুলিশের হাতে সোমবার রাতে গ্রেপ্তার হলেন দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জের বাসিন্দা তথা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মফিজউদ্দিন মিঁয়া সহ আরও এক ব্যক্তি। অভিযোগ, কয়েক মাস আগে কনস্টেবল পদে গঙ্গারামপুরের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে একাধিক চাকরিপ্রার্থীর কাছ থেকে লক্ষাধিক টাকা নেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। প্রতিশ্রুতি মতো চাকরি না হওয়ায় প্রতারণার অভিযোগ ওঠে অভিযুক্তদের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গেছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সোমবার রাতে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের মঙ্গলবার আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বলেন,”ধৃতকে গ্রেপ্তার করা হয়েছে, মঙ্গলবার আদালতে পাঠানো হবে।
যদিও এই অভিযোগকে কেন্দ্র করে জেলা তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং আরও কেউ এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।