তড়িদাহত হয়ে মৃত্যু হল এক যুবকের।ঘটনাটিতে শোকের ছায়া নেমে এসেছে উত্তর দিনাজপুর জেলার করনদীঘিতে।সোমবার দুর্ঘটনাটি ঘটেছে করনদীঘি ১ গ্রামপঞ্চায়েতের পাণ্ডেপুরে।স্থানীয় সূত্রে জানা গেছে,পাণ্ডেপুর এলাকাতে গত তিনদিন ধরে বিদ্যুৎ পরিষেবা ব্যহত ছিল।সমস্যার সন্মুখীন হন এলাকাবাসীরা।অভিযোগ,সোমবার স্থানীয় যুবক কৈলাশ রিখিয়াসন ট্রান্সফর্মারের হ্যাণ্ডেলে হাত দেন।তা উঠানোর প্রয়াস করেন।বৃষ্টিতে ট্রান্সফর্মারের নীচ দিকে জল ছিল।নীচে ছিটকে পড়েন তিনি।পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে করনদীঘি গ্রামীন হাসপাতালে নিয়ে আসেন।কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।হতদরিদ্র পরিবারের একমাত্র রোজগেরে সদস্যের অকাল প্রয়ানে অনটনের অশনি সংকেত দেখছেন স্থানীয় বাসিন্দারা।সরকারী সাহায্যের আবেদন জানিয়েছেন তারা।করনদীঘি থানার পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জে পাঠিয়েছে।কি করে এই মর্মান্তিক মৃত্যু,তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।























