গঙ্গারামপুর, ৬ ফেব্রুয়ারি : বাড়ির মালিকের অনুপস্থিতিতে বাড়ির তিনটি তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে । দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুরসভার ১০নং ওয়ার্ডের সাহাপাড়া এলাকার ঘটনা। বাড়ির মালিক প্রদীপ কুমার সরকার (৭২) প্রাক্তন সেনা কর্মী । বিগত ২৫ বছর ধরে শিলিগুড়িতে থাকেন । চুরি যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ১৭ ভরি রুপার গহনা, ৪৬ গ্রাম সোনার অলংকার ও নগর ৬ হাজার টাকা বলে দাবি তার। বাড়ির মালিক এক দু মাস অন্তর অন্তর এই বাড়িতে এসে তিন-চার দিন করে থাকতেন । বৃহস্পতিবার বাড়ির মালিক প্রদীপ কুমার সরকার তার ভাইপোর মাধ্যমে খবর পেয়ে শুক্রবার দুপুর ১২ টায় বাড়িতে পৌঁছান । এরপর ঘটনার বিবরণ জানিয়ে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন । ঘটনার তদন্তে এসেছিলেন গঙ্গারামপুর থানার পুলিশ।
























