বিজেপি ক্ষমতায় আসলে তার পরের মাস থেকেই গ্রেপ্তার হওয়া দলীয় কর্মীদের পরিবারের জন্য সংগ্রামী ভাতা চালু করা হবে

0
272

বিজেপি ক্ষমতায় আসলে তার পরের মাস থেকেই গ্রেপ্তার হওয়া দলীয় কর্মীদের পরিবারের জন্য সংগ্রামী ভাতা চালু করা হবে।”বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।এদিন কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তিনি।সেখান থেকে বায়ুসেনার অধীনে আলফা জোনে যান।সেখানে উত্তরবঙ্গ সফরে আসা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে স্বাগত জানান তিনি।সেখান থেকে বেরিয়ে সড়কপথে মালবাজারের উদ্দেশ্যে রওনা দেন তিনি।মালবাজার ও রাজগঞ্জে দুটি সভা করবেন শুভেন্দু অধিকারী।