একটি পূর্ণ বয়ষ্ক লেপার্ডের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ধূলাগাঁও এলাকায়

0
422

আলিপুরদুয়ার:- একটি পূর্ণ বয়ষ্ক লেপার্ডের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ধূলাগাঁও এলাকায়।

আলিপুরদুয়ারের জেলার মাদারিহাট রেঞ্জের অন্তগত জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ধুলাগাঁও শ্মশান ঘাটের পাশে একটি পূর্ণ বয়স্ক লেপার্ডের মৃতদেহ উদ্ধার হয় ।

এলাকায় বনদফতরের জলদাপাড়া বনবিভাগের বনকর্মীরা ও জটেশ্বর ফাঁড়ির পুলিশ পৌছেছে।
বনদফতরের আধিকারিকদের প্রাথমিক অনুমান এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। সম্ভবত আঘাত পেয়ে মৃত্যু হয়েছে লেপার্ডের ।
লেপার্ডের মৃতদেহ ময়নাতদন্তের জন‍্য পাঠানো হচ্ছে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।