বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে এক ব্যক্তির কঙ্কালসার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো

0
385

আলিপুরদুয়ার বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে এক ব্যক্তির কঙ্কালসার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের অন্তর্গত জঙ্গলের ঘটনা। রবিবার বনকর্মীরা টহল দেওয়ার সময় কঙ্কালসার দেহ দেখতে পায়।এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে কঙ্কালটি উদ্ধার করে। তবে এখনও মৃতের নাম পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি। তবে, পুলিশ সূত্রে খবর, কয়েক টুকরোতে পরে ছিল কঙ্কালগুলি। জঙ্গলের ভেতরে এরূপ ঘটনা ঘটায় পুলিশের প্রাথমিক অনুমান, কোনো বন্য জন্তুর হামলায় মৃত্যু হতে পারে । এরপর সেই জন্তুর একপ্রকার ছিড়ে খেয়েছে দেহটিকে ।এছাড়া প্রায় দেড় থেকে দু মাস আগে মৃত্যু হতে পারে বলেও অনুমান পুলিশের। কালচিনি পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাবে ।অন্যদিকে, বনদফতর সূত্রে খবর, জঙ্গলের প্রায় ১৫০ মিটার ভেতর থেকে কঙ্কালসার দেহটি উদ্ধার হয়েছে।’