সারা ভারত খেতমজুর ইউনিয়ন বংশীহারী থানা কমিটির পক্ষ থেকে ৮ দফা দাবি নিয়ে বংশীহারী সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসে ডেপুটেশন কর্মসূচি পালন করলেন

0
392

গত ০৭/০৬/২০২২ তারিখের অবগতির প্রেক্ষিতে সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের বংশিহারী থানা কমিটির পক্ষ থেকে রাজ্যের এবং কেন্দ্রীয় সরকারের সেট্রপন্য ডিজেল সহ নিত্য প্রওজনিও জিনিস পত্রের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি,সাম্প্ৰদায়িকতা বৃদ্ধি, শিক্ষা ক্ষেত্রে দ্বিচারিতা মূলক সিদ্ধান্ত, দুর্নীতি, সৈরাচারী সিদ্ধান্ত সাধারণ মানুষের উপর দুর্বিষহ পরিস্তিতি তৈরি হওয়ায় বংশীহারী ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসে ডেপুটেশন কর্মসূচি পালন করলেন।
সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের দাবিগুলো হলো
১. NREGS প্রকল্পের কাজের দিন বৃদ্ধি করে ২০০ দিন করতে হবে।
২. শ্রমিক ক্ষেতমজুরদের সরকারি কাজে দিন মজুরি বৃদ্ধি করে ৬০০ টাকা করতে হবে।
৩. প্রত্যেক খেতমজুর দের সামাজিক সুরক্ষা পরিকল্পনা আওতায় নিয়ে আসতে হবে।
৪. কেন্দ্রীয় সরকারের মোবাইল মনিটরিং সিস্টেমের কাজের সময়ের নির্দেশ বাতিল করতে হবে। সহ আরো বাকি দাবিগুলো নিয়ে এই কর্মসূচি করা হয়। বুনিয়াদপুর সিপিএম পার্টি অফিস থেকে বিডিও অফিস পর্যন্ত মিছিল করে ডেপুটেশন দিতে যায়।

এ বিষয়ে সারা ভারত খেতমজুর ইউনিয়নের জেলা সম্পাদক নন্দলাল হাজরা জানিয়েছেন আজকে আমরা বংশীহারী ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসে ৮ দফা দাবি নিয়ে ডেপুটেশন কর্মসূচি পালন করলাম।