আলিপুরদুয়ার : বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে বিহারের বাল্মিকী টাইগার রিজার্ভ থেকে আনা বাঘিনী কে প্রকৃতিতে উন্মুক্ত করার আগে শুক্রবার রাজাভাত খাওয়া বক্সা গেটে দাঁড়িয়ে পড়ল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয়। মুখ্যমন্ত্রী আসবেন জেনে এখানে উপস্থিত হয়েছিলেন বক্সা পাহাড় ও বনবস্তি এলাকার বাসিন্দারা। মুখ্যমন্ত্রীকে ফুল দিয়ে মাথায় নেপালি সম্প্রদায়ের টুপি এবং গলায় খাদা পড়িয়ে বরণ করে নেন এলাকাবাসীরা। খুব বেশি সময় সেখানে ছিলেন না মুখ্যমন্ত্রী। বক্সা ও জয়ন্তির মানুষেরা এর আগে একটি ডেপুটেশন স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী বিশাল লামার হাতে দিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে। মুখ্যমন্ত্রী তাদের দেখে কনভয় দাঁড় করিয়েছেন। এলাকার মানুষেরা আশাবাদী তাদের সমস্যা সমাধানে উদ্যোগী হবেন মুখ্যমন্ত্রী।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর মুখ্যমন্ত্রীকে ফুল দিয়ে মাথায় নেপালি সম্প্রদায়ের টুপি এবং গলায় খাদা পড়িয়ে বরণ...
























