শেষ লগ্নে শক্তিপরীক্ষা, মিছিলে অর্পিতা—টোটোয় অর্নব, গলি গলিতে বিদ্যুৎ

0
36

শেষ লগ্নে শক্তিপরীক্ষা, মিছিলে অর্পিতা—টোটোয় অর্নব, গলি গলিতে বিদ্যুৎ

বালুরঘাট, ২১ এপ্রিল —– ভোটের আগে শেষ প্রচারের দিন বালুরঘাটে ধরা পড়ল তিন শিবিরের তিন রকম কৌশল। শক্তি প্রদর্শনে মহিলাদের বিরাট মিছিলকে সামনে রেখে মঙ্গলবার শহর চষে বেড়ালেন তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ। বালুরঘাট হাইস্কুল মাঠ থেকে শুরু হওয়া মিছিল শহর পরিক্রমা করে হিলি মোড়ে শেষ হয়। সেখানেই কর্মী-সমর্থকদের উদ্দেশে জয়ের বার্তা দিয়ে কড়া সুরে বক্তৃতা দেন তিনি।
অন্যদিকে, শেষ প্রচারে ভিন্ন পথে হাঁটল বিরোধীরা। বাম প্রার্থী অর্নব চৌধুরী টোটোয় চেপে শহরের একাধিক ওয়ার্ড ঘুরে প্রচার সারেন। আর বিজেপি প্রার্থী বিদ্যুৎ রায় বেছে নেন ‘ডোর টু ডোর’ কৌশল। শহরের অলিগলি, বাড়ি বাড়ি পৌঁছে ভোট প্রার্থনা করেন তিনি।
একদিকে মিছিলের জনসমাবেশ, অন্যদিকে টোটো প্রচার ও নিবিড় জনসংযোগ—শেষ বেলার প্রচারে তাই কৌশলের বৈচিত্র্যই হয়ে উঠল মূল আকর্ষণ। রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে এই ‘শেষ শক্তিপরীক্ষা’য় তিন পক্ষই নিজেদের সংগঠনিক বার্তা তুলে ধরতে চেয়েছে। তবে শেষ দিনে সব প্রার্থীর গলাতেই শোনা গিয়েছে জয়ের আত্মবিশ্বাস।