শিলচর আরোনাই এক্সপ্রেসে কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার!নিউ জলপাইগুড়ি স্টেশনে গ্রেফতার দুই মহিলা-সহ ৩।আসাম থেকে চেন্নাই যাওয়ার পথে এসি কামরায় যৌথ অভিযান এসওজির টিম ও জিআরপি সাদা পোশাকের পুলিশ!১৮টি সাবানের বাক্স থেকে উদ্ধার প্রায় ২৫০গ্রাম ব্রাউন সুগার*
শিলিগুড়ি:-
_গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি রেলস্টেশনে যৌথ অভিযান চালিয়ে ব্রাউন সুগার উদ্ধার।১৫৬০৮ ডাউন শিলচর আরোনাই এক্সপ্রেসের এসি কামরায় অভিযান চালিয়ে দুই মহিলা-সহ তিনজনকে আটক করে শিলিগুড়ি স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) টিম ও NJP জিআরপির সাদা পোশাকের পুলিশ।ধৃতদের কাছ থেকে প্রায় ২৫০গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় কোটি টাকারও বেশি বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।এনজেপি জিআরপি সূত্রে জানা গিয়েছে,ধৃত তিনজনই অসমের হাইলাকান্দি এলাকার বাসিন্দা।তাঁরা অসম থেকে ট্রেনে চেপে চেন্নাইয়ের উদ্দেশে যাচ্ছিল।সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে ডাউন শিলচর আরোনাই এক্সপ্রেসের এসি কামরায় তল্লাশি অভিযান চালানো হয়।অভিযানের সময় তিনজনকে চিহ্নিত করে নিউ জলপাইগুড়ি স্টেশনের ৬নম্বর প্ল্যাটফর্মে নামানো হয়।তল্লাশিতে দুটি ব্যাগের সন্ধান পান তদন্তকারীরা।একটি ব্যাগের মধ্যে ৮টি ও অন্য একটি ব্যাগের মধ্যে ১০টি Soap কেস ছিল।সব মিলিয়ে ১৮টি Soap কেসের ভিতর থেকে প্রায় ২৫০গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা।ধৃতদের নাম আব্দুল হালিম মজুমদার (৩১),রাজিয়া বেগম লস্কর (২৮) ও খাজিজা বেগম লস্কর (৩২)।তিনজনেরই বাড়ি অসমের হাইলাকান্দি এলাকার বাসিন্দা।ঘটনার পর ধৃতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ শুরু করেছে পুলিশ।তদন্তের স্বার্থে তাঁদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে শনিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।কোথা থেকে এই মাদক সংগ্রহ করা হয়েছিল ও চেন্নাইয়ে কোথায় তা নিয়ে যাওয়া হচ্ছিল,তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।এই মাদক পাচারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন কি না,সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।_





















