রাজ্য পুলিশে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগে গ্রেপ্তার

0
35

রাজ্য পুলিশে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগে গ্রেপ্তার দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ মফিজ উদ্দিন মিঞা সহ ধৃত ২জন,পাঠানো হল আদালতে
শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ১৯ মে দক্ষিণ দিনাজপুর:- রাজ্য পুলিশে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগে গ্রেপ্তার দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ মফিজ উদ্দিন মিঞা।সোমবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে।মঙ্গলবার দুপুরে ১০দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়েছেন গঙ্গারামপুর থানার পুলিশ।
অভিযোগ,বিভিন্ন সময় বিভিন্ন লোকের কাছে থেকে রাজ্য পুলিশে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছিলেন ওই তৃণমূল নেতা মফিজ উদ্দিন মিঞা।
পুরো বিষয় নিয়ে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ হলে, ঘটনা তদন্ত নেমে সোমবার সন্ধ্যায় কুমারগঞ্জ এলাকা থেকে ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করেন গঙ্গারামপুর থানার পুলিশ।পাশাপাশি গ্রেপ্তার করা হয় তৃণমূল নেতা মফিজ উদ্দিন মিঞা এক সহকর্মীকে।
মঙ্গলবার দুপুরে নির্দিষ্ট ধারা দিয়ে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়েছেন গঙ্গারামপুর থানার পুলিশ।
রাজনৈতিক কারণে তাকে ফাঁসানো হয়েছে বলে জানিয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা মফিজ উদ্দিন মিয়া।
গঙ্গারামপুর থানার আইসি জানিয়েছেন,”পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।