গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করলেন গঙ্গারামপুরের বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সহ বিজেপি নেতৃত্বরা
শীতল চক্রবর্তী গঙ্গারামপুর গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর; গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করলেন গঙ্গারামপুরের বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সহ বিজেপি নেতৃত্ব। এদিন হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি হাসপাতালের সুপার ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বৈঠক করেন বিধায়ক।পাশাপাশি রোগী ও তাঁদের আত্মীয়দের সঙ্গেও কথা বলেন তিনি।
হাসপাতাল পরিদর্শনের পর একাধিক বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন বিধায়ক। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, হাসপাতালে পর্যাপ্ত বেডের অভাব রয়েছে। এছাড়াও হাসপাতাল চত্বরে সক্রিয় বহিরাগত দালালচক্র বন্ধ করার হুঁশিয়ারি দেন তিনি।
বিধায়ক আরও বলেন, অকারণে রোগীদের অন্যত্র রেফার করা বন্ধ করতে হবে। রোগীর আত্মীয়দের জন্য শেড নির্মাণ, অপারেশনের প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতি দূর করা এবং হাসপাতালেই ময়নাতদন্তের ব্যবস্থা চালুর দাবি তোলেন তিনি। পাশাপাশি সরকারি হাসপাতাল থেকে প্রসূতিদের নার্সিংহোমে রেফার না করার বিষয়েও জোর দেন।
এছাড়াও হাসপাতালের চিকিৎসকদের নিয়মিত ৮ ঘণ্টা ডিউটি নিশ্চিত করার দাবিও জানান বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করলেন গঙ্গারামপুরের বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সহ...
























