ভোট দিতে আসা সাধারণ মানুষদের ২ ঘণ্টা পরে ভোট দিতে আসবার কথা বলেন রাজ্য কর্মী, শুরু বিতর্ক

0
39

বুনিয়াদপুর হাই স্কুলে ভোট দিতে আসা সাধারণ মানুষদের ২ ঘণ্টা পরে ভোট দিতে আসবার কথা বলেন রাজ্য পুলিশ কর্মী, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। রাজ্য পুলিশের দুই কর্মী জানিয়েছেন মেসিন খারাপ হয়ে যাওয়ার জন্য ভিড় জমে যায়, আমাদের বিএলও র নির্দেশে আমরা ভোট দিতে আসা সাধারণ মানুষদের একটু পরে আস্তে বলেছি। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা তথা বুনিয়াদ পুর শহরের প্রাক্তন চেয়ারম্যান অখিল বর্মন জানিয়েছেন সাধারণ মানুষদের বুথ থেকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। রাজ্য পুলিশ ১০০ মিটারের মধ্যে কি আদেও থাকতে পারেন ? বা অডিও কি বলতে পারেন ভোট দিতে পরে আসেন, উঠেছে প্রশ্ন ?