বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে গঙ্গারামপুরে সাইকেল র‍্যালি

0
30

বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে গঙ্গারামপুরে সাইকেল র‍্যালি

গঙ্গারামপুর: বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে গঙ্গারামপুর পৌরসভার উদ্যোগে বৃহস্পতিবার একটি বর্ণাঢ্য সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। গঙ্গারামপুর হাই স্কুল প্রাঙ্গণ থেকে র‍্যালির সূচনা হয়। র‍্যালিতে পৌরসভার প্রতিনিধিদের পাশাপাশি ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও শহরের বিশিষ্ট নাগরিকরা অংশগ্রহণ করেন।

সাইকেল র‍্যালিটি গঙ্গারামপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে পুনরায় গঙ্গারামপুর হাই স্কুলে এসে শেষ হয়। এদিনের কর্মসূচির মাধ্যমে পরিবেশবান্ধব যানবাহন হিসেবে সাইকেলের ব্যবহার বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার বার্তাও তুলে ধরা হয়।

পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে এবং সুস্থ জীবনযাপনকে উৎসাহিত করতেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।