বারবিশায় দুটি গাড়ি থেকে ৪৪টি মহিষ উদ্ধার, গ্রেফতার ১
আলিপুরদুয়ার:- গোপন খবরের ভিত্তিতে বারবিশা পুলিশ ফাঁড়ির নাকা পয়েন্টে দুটি গাড়ি থেকে ৪৪টি মহিষ উদ্ধার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে এক গাড়ি চালককে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অসমের দিকে যাওয়ার সময় নাকা পয়েন্টের উল্টো দিক দিয়ে যাচ্ছিল দুটি গাড়ি। সন্দেহ হওয়ায় গাড়ি দুটিকে আটক করে পুলিশ। তল্লাশি চালাতেই গাড়ি থেকে উদ্ধার হয় ৪৪টি মহিষ।
এসময় একজন গাড়ির চালক পালিয়ে গেলেও অপর গাড়ির চালককে গ্রেফতার করে পুলিশ। মহিষগুলি কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, বৈধ তা খতিয়ে দেখছে পুলিশ।




















