ডাউন অমৃত ভারত এক্সপ্রেসে দেড় কুইন্টাল গাঁজা উদ্ধার, গ্রেফতার অসমের ৪ জন!

0
19

*ডাউন অমৃত ভারত এক্সপ্রেসে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার!প্রায় দেড় কুইন্টাল গাঁজা উদ্ধার করল শিলিগুড়ি জিআরপি স্পেশাল অপারেশন গ্রুপের দল ও এনজেপি জিআরপি-র সাদা পোশাকের পুলিশের যৌথ অভিযান।গ্রেফতার অসমের চার বাসিন্দা।উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ লক্ষ টাকা!রেলপথে মাদক পাচারের বিরুদ্ধে ফের বড়সড় সাফল্য পেল রেল পুলিশ।ডাউন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল শিলিগুড়ি জিআরপি স্পেশাল অপারেশন গ্রুপ বা (SOG) টিম এবং এনজেপি জিআরপি-র সাদা পোশাকের পুলিশ।এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অসমের চার বাসিন্দাকে।জানা গিয়েছে,গোপন সূত্রে খবর পেয়ে ডাউন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের D8 কামরায় যৌথভাবে অভিযান চালায় পুলিশ।তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা।পুলিশের প্রাথমিক হিসাব অনুযায়ী,উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় দেড় কুইন্টাল।যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫লক্ষ টাকা বলে জানা যাচ্ছে।অভিযানে মোট ১১৬টি প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়েছে।পাশাপাশি উদ্ধার হয়েছে তিনটি ট্রলি ব্যাগ এবং আরও ১১টি ব্যাগ।উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ।এই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।ধৃতদের নাম জানাত বাড়িক (৩০),তাপস দাস (৪০),আমন দে (৩৫) এবং সন্দীপ সরকার (২৫)।প্রত্যেকেই অসমের বাসিন্দা বলে জানা গিয়েছে।রেলপথকে ব্যবহার করে মাদক পাচারের চেষ্টা করা হচ্ছিল কি না,তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।উদ্ধার হওয়া বিপুল পরিমাণ গাঁজা কোথা থেকে আনা হয়েছিল,কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না,তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।রবিবার ধৃত চারজনকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে।তদন্তের স্বার্থে তাঁদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে।রেলপথে মাদক পাচারের বিরুদ্ধে পুলিশের এই বড়সড় অভিযানকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবেই দেখা হচ্ছে।তবে এই পাচারচক্রের পিছনে আরও কোনও বড় নেটওয়ার্ক রয়েছে কি না,তা ধৃতদের জিজ্ঞাসাবাদের পরই স্পষ্ট হবে।*

Byte:-
ইন্দ্রবদন ঝা (SRP শিলিগুড়ি)