দীর্ঘ প্রতীক্ষার অবসান টোটোপাড়া–আলিপুরদুয়ার রুটে পুনরায় চালু উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস পরিষেবা
আলিপুরদুয়ার: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে টোটোপাড়া থেকে আলিপুরদুয়ার পর্যন্ত পুনরায় চালু হলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস পরিষেবা। শুক্রবার এই বাস পরিষেবার শুভ সূচনা হয়। এর ফলে টোটোপাড়া ও সংলগ্ন এলাকার মানুষের যাতায়াতের ক্ষেত্রে নতুন করে আশার আলো দেখা দিয়েছে।
জানা গিয়েছে, টোটোপাড়া থেকে সকাল ৮টায় ছাড়বে আলিপুরদুয়ারগামী এই বাস। টোটোপাড়া থেকে হাসিমারা হয়ে পৌঁছবে আলিপুরদুয়ারে। এই পরিষেবা পুনরায় চালু হওয়ায় এলাকার সাধারণ মানুষ, ছাত্রছাত্রী এবং নিত্যযাত্রীদের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
বাস পরিষেবার শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরাষ্ট্র প্রতি মন্ত্রী বিশাল নামা, শিক্ষামন্ত্রী দীপক বর্মণ, মাদারিহাটের বিধায়ক লক্ষ্মণ লিম্বু, আলিপুরদুয়ারের বিধায়ক পরিতোষ দাস
আলিপুরদুয়ারের জেলাশাসক
স্থানীয় মানুষের দীর্ঘদিনের যাতায়াতের সমস্যা লাঘব করতে এই বাস পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। বিশেষত প্রত্যন্ত টোটোপাড়া এলাকার বাসিন্দাদের আলিপুরদুয়ার শহরে যাতায়াত, চিকিৎসা পরিষেবা , পড়াশোনা এবং অন্যান্য জরুরি কাজে যাতায়াতের ক্ষেত্রে এই বাস পরিষেবা বিশেষ সহায়ক হবে।























