দলসিংপাড়ায় অঞ্চল স্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হল
আলিপুরদুয়ার : প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্রের দলসিংপাড়া অঞ্চল স্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হল। এদিন দলসিংপাড়া নেপালি দুর্গা মণ্ডপ ময়দানে এই প্রতিযোগিতা হয়।
দৌড়, লং জাম্প, হাই জাম্প, যোগা, জিমনাস্টিক সহ বেশ কয়েকটি প্রতিযোগিতায় প্রায় দেড়শোর মতো ছাত্রছাত্রী এদিন অংশগ্রহণ করে।
সকাল থেকে ময়দানে ছিল উৎসবের মেজাজ। ছোট ছোট পড়ুয়াদের খেলা দেখতে ভিড় জমান অভিভাবকরাও।
এই অঞ্চল স্তরীয় প্রতিযোগিতায় যারা প্রথম স্থান অধিকার করেছে, তারা কালচিনি ব্লক স্তরীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।




















