তৃণমূলের জেলা সভাপতির নেতৃত্বে বংশীহারী ব্লকের মাহাবাড়ী অঞ্চলে কংগ্রেস থেকে ১২৫ টি পরিবার তৃণমূলে যোগদান করলেন হরিরামপুর পার্থী বিপ্লব মিত্রের হাত ধরে।

0
37

দক্ষিন দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের অন্তর্গত মাহাবাড়ী অঞ্চল এলাকাজুড়ে কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করেছেন ১২৫ টি পরিবার, তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল ও মহাবারি অঞ্চলের তৃণমূল কংগ্রেস কর্মী মাজেদার রহমান সহ একাধিক কর্মী সমর্থকদের নেতৃত্বে। তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল ও হরিরামপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্রর হাত ধরে ন্যাংড়া পীর পার্টি অফিসে কংগ্রেস থেকে সরফরাজ আলী ও শওকাত আলী সহ ১২৫ টি পরিবার আবারো তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। সরফরাজ আলী বিগত দিনে তৃণমূল কংগ্রেসের হয়ে দক্ষিণ দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক হিসাবে বহু দিন দায়িত্ব সামলেছন। ২০২৩ সালের পঞ্চায়েত ভোটের সময় ভুল বোঝাবুঝি বা মতবিরোধ এর কারণে তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করেছিলেন সরফরাজ আলী সহ তার একাধিক শুভাকাঙ্ক্ষীরা। ২০২৩ সালে পঞ্চায়েত ভোটে কংগ্রেসের টিকিট পেয়ে জেলা পরিষদের কংগ্রেস পার্থী হয়ে ভোট দাঁড়িয়েছিলেন তিনি। নিজের ভুল বোঝার পর আবারও ঘরের ছেলে ঘরে ফিরেছে বলে জানিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল ও হরিরামপুর বিধানসভার পার্থী বিপ্লব মিত্র। তাদের হাত ধরে সরফরাজ আলী সওকাত আলী সহ আরো প্রায় ১২৫ টি পরিবার তৃণমূল কংগ্রেসের জাতীয় পতাকা তুলে নিয়েছে। হরিরামপুর বিধানসভার প্রার্থী বিপ্লব মিত্র কে বিপুল ভোটে জয়ী করবার লক্ষ্যে এই যোগদান কর্মসূচি বলে জানিয়েছেন জেলা সভাপতি। ঘরের ছেলে ঘরে ফেরাতে তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী ও মজবুত হবে সঙ্গে হরিরামপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থীকে বিপুল জয়ী করবার লক্ষ্যে এই যোগদান। আগামী দিনে মাহাবাড়ি অঞ্চল গত বারের তুলনায় এবছর আরও বেশি ভোটে লিড দেবে বলে আশা বাদি।

এই বিষয়ে জেলা সভাপতি সুভাষ ভাওয়াল জানিয়েছেন সরফরাজ আমাদের খুব কাছের ছেলে। ভুল বোঝাবুঝির কারণে তৃণমূল ছেড়ে কংগ্রেসের গিয়েছিল, ভুল বোঝার পর ঘরের ছেলে ঘরে ফিরেছে। এই যোগদানের জন্য তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী ও মজবুত হবে।

এই বিষয়ে হরিরামপুর বিধানসভা তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র জানিয়েছেন এরা আমাদের দলের সঙ্গে যুক্ত ছিল। বিগত দিনে মতবিরোধের কারণে অন্য দলে গিয়েছিল। ভুল বোঝার পর ঘরের ছেলে ঘরে ফিরেছে এতে তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে।

এই বিষয়ে যোগদানকারী সরফরাজ আলী জানিয়েছেন আমার সঙ্গে ১২৫টি পরিবার কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করলাম। আমরা সকলে একসঙ্গে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করব ও আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করবো।