ছট পুজোর দিনও ভোর সকালে বাসরা ছটঘাটে দাঁতাল হাতি, আতঙ্কে ছুটোছুটি দর্শনার্থীদর

0
31

আলিপুরদুয়ার : ছট পুজোর দিনও ভোর সকালে বাসরা ছটঘাটে দাঁতাল হাতি, আতঙ্কে ছুটোছুটি দর্শনার্থীদর

ছট পুজোর দিনও আজ ভোর সকালে হ্যামিল্টণগঞ্জ বাসরা ছটঘাট সংলগ্ন এলাকায় চলে আসে একটি দাঁতাল হাতি। দাঁতাল হাতিটি এলাকায় দাপিয়ে বেড়ায়।

যদিও বনদপ্তরের কর্মীরা এলাকায় প্রস্তুত ছিল। বনদপ্তরের টিম তৎপরতার সহিত দাঁতাল হাতিটিকে জঙ্গলমুখো করে দেয়।

দাঁতাল হাতিকে দেখতে পেয়ে এলাকায় আতঙ্ক ছড়ায়। অনেকে দৌড়াদৌড়ি করা শুরু করে দেয়। চিৎকার চেঁচামেচি করা শুরু করে দেয়।

বাসরা নদীতে এদিন হাজার হাজার দর্শনার্থী ও ভক্তবৃন্দের ঢল নেমেছিল। এদিকে দাঁতাল হাতি চলে আসায় এলাকায় উদ্বেগ ছড়ায়।