শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ২৬ নভেম্বর দক্ষিণ দিনাজপুর।শ্যামাপুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের বোরডাঙ্গি এলাকায়। নর্থ বেঙ্গল স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের উদ্যোগে ধর্মীয় রীতিনীতি মেনে আয়োজিত হয় শ্যামাপুজোর খুঁটিপুজো। নারকেল ফাটিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়।
এই অনুষ্ঠানে বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন সমাজসেবী অশোক বর্ধন, বৃন্দাবন ঘোষ-সহ এলাকার আরও অনেকে। খুঁটিপুজোর মধ্য দিয়ে শ্যামাপুজোর মণ্ডপ নির্মাণ ও অন্যান্য প্রস্তুতির কাজ শুরু হল। পুজোকে ঘিরে এলাকায় উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।
প্রতি বছরের মতো এ বছরও পুজোকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। তবে এ বছরের পুজোর বিশেষ আকর্ষণ, রয়েছে।
বাইট: বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরের বোরডাঙ্গিতে নর্থ বেঙ্গল স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের শ্যামাপুজোর খুঁটিপুজো, সূচনা করলেন...






















