কোচবিহারে গরু হত্যার প্রতিবাদে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি

0
41

কোচবিহার:- গো হত্যা বন্ধ করার দাবি কে সামনে রেখে কোচবিহার সদর মহকুমা শাসকের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি ও রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এদিন কোচবিহার শহরের মহেশ্বরী মন্দিরের সামনে থেকে একটি বর্ণনাট্য শোভাযাত্রা বের করা হয় । গো সম্মান অভিযান কে সামনে রেখে এই শোভাযাত্রাটি কোচবিহার শহরের বিভিন্ন পথ ধরে কোচবিহার সদর মহকুমা শাসক দপ্তরের সামনে পৌঁছায় । যেখানে পাঁচ জনের প্রতিনিধি দল সদর মহকুমা শাসকের সঙ্গে দেখা করে স্মারকলিপি প্রদান করেন। এই শোভাযাত্রায় কোচবিহার গোশালা সহ বিশ্ব হিন্দু পরিষদ ও বিভিন্ন সংগঠন ও মারবারী সমাজের সাধারণ মানুষজন উপস্থিত ছিলেন ।