কুমারগঞ্জে তৃণমূল প্রার্থীর সমর্থনে পৈতাদীঘিতে বাইক মিছিল ও পথসভার আয়োজন উদয় অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস কমিটির সহযোগিতায়,মিছিল ও পথসভাতে ব্যাপক জনসমাগম

0
16

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ১৯ এপ্রিল দক্ষিণ দিনাজপুর।দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী তোরাব হোসেন মন্ডলের সমর্থনে উদয় যুব তৃণমূল অঞ্চল কমিটির উদ্যোগে পৈতাদিঘী এলাকায় এক বর্ণাঢ্য বাইক মিছিল ও পথসভার আয়োজন করা হয়। প্রাক্তন উদয় অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নারায়ণ সরকারের উদ্যোগেই এই বিশাল কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে পঞ্চায়েত এলাকার বিভিন্ন প্রান্তজুড়ে বাইক মিছিল ঘুরে বেড়ায়। মিছিলের নেতৃত্ব দেন নারায়ণ সরকার। তাঁর সক্রিয় সহযোগিতায় উদয় অঞ্চল যুব তৃণমূলের পক্ষ থেকে এই কর্মসূচি আয়োজন করা সম্ভব হয়েছে বলে জানা যায়। কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন তোরাব হোসেন মন্ডল।তাঁর সমর্থনেই এই মিছিল ও পথসভার আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উদয় অঞ্চল যুব তৃণমূলের সভাপতি,সমাজসেবী বাবু আক্তার মিঞা সহ এলাকার একাধিক তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা।
উদয় প্রাক্তন অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি নারায়ণ সরকার বলেন,“যেভাবে বিজেপি সরকার সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলেছে, তার ফলে মানুষ এখন উন্নয়নের পথে ফিরতে চায়।তাই তারা তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোট দেবে। আমাদের জয় শুধু সময়ের অপেক্ষা।” “এক সমাজসেবী এসআইএর বিষয়ে চরম প্রকাশ করে বক্তব্য দেন।”
কতৃণমূল কংগ্রেস প্রার্থী তোরাব হোসেন মন্ডল বলেন,“মানুষ উন্নয়নের পক্ষে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে রাজ্যে যে উন্নয়ন হয়েছে, তা দেখে মানুষ আমাদের সঙ্গেই আছে। আমরা নিশ্চিত জয়লাভ করব।”
এদিনের মিছিল ও পথসভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসের শক্ত অবস্থানকে আরও স্পষ্ট করে তুলেছে।